উচ্চ মাধ্যমিকে সেনা পরিচালিত শিক্ষালয়ে অসাধারণ সাফল্য

এইচএসসিতে পাসের হার ৯৬.৫১%

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রতিবারের মতো এবারও মানসম্মত শিক্ষা ও কঠোর শৃঙ্খলার স্বাক্ষর রেখে তারা জাতীয় পর্যায়ে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ক্যাডেট কলেজসমূহ ব্যতীত এ বছর সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।


সব মিলিয়ে মোট ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী সফলভাবে কৃতকার্য হয়েছেন। এ বছর মোট ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জন করার গৌরব লাভ করেছেন।

সামগ্রিকভাবে সেনাবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৫১ শতাংশ। এছাড়া মোট কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০.৭৯ শতাংশ, যা সার্বিক জাতীয় ফলাফলের তুলনায় এক দৃষ্টান্তমূলক ও গৌরবোজ্জ্বল অর্জন।


সাফল্যের পেছনের চালিকাশক্তি:
প্রতিষ্ঠানগুলোর এই ধারাবাহিক ও গৌরবময় কৃতিত্বের মূল চালিকাশক্তি হিসেবে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তদারকি, মানসম্মত পাঠদান, এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও কঠোর প্রচেষ্টাই এ সাফল্যের নেপথ্যে মূল ভূমিকা পালন করেছে।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের দক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও এই অভাবনীয় অর্জনে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছে।

একাত্তর/এআরএস
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেড় দশকের মধ্যে সবচেয়ে বড়ো বিপর্যয় ঘটেছে। গেলো দেড় দশকের মধ্যে এবারই সর্বনিম্ন—গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমেছে সর্বোচ্চ জিপিএ-৫...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও পরবর্তীতে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে নৌ-অবরোধের তোয়াক্কা না করে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র উপাদান, বিস্ফোরক ও সামরিক যানবাহন আমদানির এক বিশাল ও গোপন নেটওয়ার্ক...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর