প্রায় সাড়ে পাঁচ লাখ আবেদন নিয়ে অনুষ্ঠিত সরকারি স্কুলে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
অনুষ্ঠানে জানানো হয়, এবার সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি শূন্য আসনের বিপরীতে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে।
বিকাল পাঁচটা থেকে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে লটারির ফলাফল পাওয়া যাচ্ছে।
এছাড়া মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে টেলিটক মোবাইল নম্বর থেকে GSA<Space>RESULT<Space>USER ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধায়নে ডিজিটাল মাধ্যমে পরিচালিত এ লটারি ব্যবস্থাপনা করা হয়। এতে কারিগরি সহায়তা দেয় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।
আরও পড়ুন: ৮০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান-যুক্তরাজ্য
এ প্রক্রিয়ায় দেশব্যাপী সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মোট ৮০ হাজার ৯১টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়।
একাত্তর/এসি