একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামী ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শনিবার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার ভর্তিযোগ্য মোট কলেজ-মাদ্রাসা ৮ হাজার ১৫টি। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি। ভর্তি প্রক্রিয়ায় নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসার জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়।

এক জন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করেছে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/আরএ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার।  বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০...
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।নীতিমালা অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর