গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি শুরু

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৩:২৬ পিএম

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৯ জুন) থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ১ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় সীমার মধ্যে অনলাইন ফি প্রদান ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।

প্রাথমিক ভর্তি ফি (অনলাইনে পরিশোধযোগ্য) ২৯ জুন দুপুর ১২টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন সকাল ১০টা থেকে ১ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে, ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।

প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

অন্যদিকে ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

একাত্তর/আরএ
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্শন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।নীতিমালা অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর