২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন

২০২৩ সাল থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পাইলটিংয়ের আওতাধীন থাকবে তারা এবছর থেকেই দুদিন করে সাপ্তাহিক ছুটি পাবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন জাতীয় কারিকুলাম পাইলটিংয়ের জন্য ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

তবে বর্তমানে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাইআউটে (পাইলটিংয়ে) যাবে তাদের দুদিন ছুটি থাকবে উল্লেখ করে  ডা. দীপু মনি বলেন, আশা করি ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন থাকবে। 

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুদিন ছটি আছে। মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে কোথাও কোথাও এখন দুদিন আছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ

কারিকুলামের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় দুদিন ছুটি প্রস্তাব করা হয় বলে জানান ডা. দীপু মনি।

তিনি বলেন, পাঁচ দিন খুব মনোযোগ দিয়ে পড়ার পর দুদিন ছুটি থাকা দরকার। তবে প্রাথমিকের জন্য একদিন প্রস্তাব করলেও প্রধানমন্ত্রী সবারটাই দুদিন করার কথা বলেন।

পরে সবারই দুদিন ছুটি করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী।

এসময় একসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে কারিকুলামের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষা ক্ষেত্রে বিশাল অংকের বিনিয়োগ লাগবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রতিটি শিক্ষা প্রতি অবকাঠামোগত বড় পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে সরঞ্জাম থেকে শুরু করে শিক্ষক ও ল্যা বরেটরি অ্যাসিটেন্ট নিয়োগ করতে হবে।


একাত্তর/টিএ