প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১২ পিএম

আগামী ১ মার্চ থেকে খুলছে দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেদিন থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আগামী ১ মার্চ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলবে। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রীপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন: ‘রাজনৈতিক দল হলে বিএনপি নির্বাচন কমিশন গঠনে অংশ নিত’

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


একাত্তর/আরএ

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়।
তাপপ্রবাহের ছুটি শেষে রোববার খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর