অতীশ দীপঙ্করে আইন অনুষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।  

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কৃতি শিক্ষার্থীর জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিব হাসান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল। 


এছাড়া, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত আলী সিকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল বাতেন, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মো. মাহ্বুবুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফিরোজুর রহমান (মন্টু)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো. সাইদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব গোলাম সারোয়ার কবির, জনাব মো. জোনায়েত আহমেদ, মিসেস সুলতানা পারভীন, মিসেস সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এ.কে.এম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামরান চৌধুরী, আইএমসি এ্যাডভাইজর জনাব শাহারুল আলম মিনাসহ বিভিন্ন বিভাগের এ্যাডভাইজর, চেয়ারম্যান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 


একাত্তর/এসজে