ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদ উত্থানের শঙ্কায় বিশিষ্টজনরা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পিএম

ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস গিল্ডের গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাম্প্রতিক পরিস্থিতির আলোকে গেলো কয়েক দিন ধরে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। তাই, সঙ্কট উত্তরণের পথ খুঁজতে শনিবার এডিটরস গিল্ডের গোলটেবিল আলোচনায় বসেছিলেন দেশের বিশিষ্ট নাগরিকরা। 

আলোচনায় উঠে আসে, ছাত্র রাজনীতিতে আগে যেখানে সবার কাছে একটা আবেগের নাম ছিলো তা আজ সবার কাছে অপছন্দের বিষয়। এই অবস্থায় সাধারণ ছাত্রদের রাজনীতি সচেতন হতে পরামর্শ দিয়েছেন তারা। বলেছেন, সবার অংশগ্রহণ না হলে সেখানে অপশক্তি জায়গা করে নিবেই। 

বিশিষ্ট নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, বুয়েটে যদি ছাত্র রাজনীতি বন্ধ করা হয় তবে অপরাজনীতির সাথে মৌলবাদীদের উত্থান প্রকট আকার ধারণ করবে।

এরইমধ্যে সেখানে সেসব অপশক্তি সক্রিয় বলে খবর আসছে। তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান নেয়ার আহবানও জানিয়েছেন বিশিষ্টজনরা।

আলোচনার শেষপ্রান্তে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, বর্তমানের ছাত্র রাজনীতিকে নির্মল করতে হলে ছাত্র রাজনীতির স্বাভাবিক প্রবাহ বন্ধ করা যাবে না। তিনি মনে করিয়ে দেন, দেশে ছাত্র রাজনীতির সোনালি ও গৌরবময় একটি ইতিহাস রয়েছে। সেটিকে হারিয়ে যেতে দেয়া যাবে না। 

এআরএস
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ শেষে সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ...
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে...
তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর