প্রাথমিক বিদ্যালয় খোলা ২০ রমজান পর্যন্ত

২০ রমজান পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার (১৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানিয়ছেন।

আরও পড়ুন: জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে চলবে গাড়ি: মেয়র আতিক 

এর আগে  প্রতিমন্ত্রী ফিতা কেটে, বেলুন উড়িয়ে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।


একাত্তর/এসি