জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে চলবে গাড়ি: মেয়র আতিক

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

ঢাকা সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে রাজধানীতে কীভাবে যানজট নিরসন করা যাবে তার পরিকল্পনা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 

তিনি বলেন, দায়িত্ব পেলে গাড়ির নিবন্ধন নম্বর জোড় না বিজোড়- এর ভিত্তিতে রাজধানীতে দৈনিক গাড়ি চালাতে হবে। যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, সেই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিন চলবে এবং বিজোড় সংখ্যার নিবন্ধিত গাড়িগুলো বিজোড় তারিখে চলবে।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির পশ্চিম প্রান্তের বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোথায় বেশি যানজট হয়- এসব বিষয়ে গবেষণা করা হবে।

তিনি বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই মুক্তমঞ্চটি নির্মাণ করেছে ডিএনসিসি। সেখানে শিশু-কিশোররা আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ। 

প্রসঙ্গত, দুষণ ও যানজট নিরসনে ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালানো। চীন, সিঙ্গাপুরে এই নিয়ম আগে থেকে চালু থাকলেও ভারতে আম আদমি পার্টির তৎকালীন ও বর্তমান দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটি শুরু করেন। পরীক্ষামূলকভাবে ১৫ দিন এভাবে গাড়ি চালানোর পর তিনি জোর গলায় এটাকে সার্থক বলে দাবি করেছিলেন।

শুধু কেজরিওয়ালই নন, একই দাবি করেছিলেন দিল্লির পরিবেশ বিজ্ঞানীরাও। তাদের মতে সফল ওই পদ্ধতিতে প্রশংসার ভেসেছিলেন আম আদমি পার্টির এই নেতা।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে আরেকটি স্বর্ণ বাংলাদেশের

তবে, ‘বোঝার ওপর শাঁকের আঁটি’র মতো জোড়-বিজোড় নিয়ম নিয়ে আইনি বিবাদও দেখা দিয়েছিল। আর সেটা গড়িয়েছিল আদালত পর্যন্ত৷ 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর