গরম না কমা পর্যন্ত সকালের শিফটে স্কুল চালুর দাবি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পিএম

গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত সাত দিন বন্ধ রাখার পর সারাদেশে স্কুল-কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা। বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম ছিলো। 

সরকারি নির্দেশ মেনে বরিশালের সব স্কুলে সকাল আটটা থেকে প্রাথমিক এবং ১০টা থেকে শুরু হয় মাধ্যমিক পর্যায়ের ক্লাশ। তবে কোনো স্কুলেই অ্যাসেম্বলি হয়নি। 

প্রথম দিনে সব স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। অভিভাবকরা জানান, গরমে শিশুরা দ্রুত অসুস্থ হয়। কিন্তু স্কুল খোলার কারণে তাদের আসতে হয়েছে। 

রংপুর নগরীর ১২১টিসহ পুরো জেলার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সেখানও তাপপ্রবাহের কারণে হয়নি অ্যাসেম্বলি। শিক্ষার্থী উপস্থিতিও ছিলো কম। 

টানা ১৫ দিন থেকে খুলনায় তাপমাত্রা থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। যদিও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পর্যাপ্ত বাতাস পানির ব্যবস্থার নিশ্চিত করে।

গাজীপুরে স্কুলে এসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে টিনশেড ক্লাস রুমের শিক্ষার্থীরা।অনেক স্কুলে ফ্যান নষ্ট থাকায় বাড়ে দুর্ভোগ।

তবে প্রায় প্রতিদিন বৃষ্টি হবার কারণে সিলেটে গরমের তীব্রতা কম হওয়ায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় তারা খুশি। 

 

একাত্তর/এসি
দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই...
প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার। 
তাপপ্রবাহের মধ্যে রোববার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর