বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে গেছেন বহু আগে। বয়স ৭৫ ছুঁই ছুঁই। কিন্তু অবসর ভালো লাগে না। তাই ক্লাস নিচ্ছেন গ্রামের স্কুলে।
তিনি অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. এম এ সাত্তার মণ্ডল। এরই মধ্যে সাত্তার মণ্ডল তার সঙ্গে নিয়েছেন বাল্যবন্ধু অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার চন্দ্র সাহাকেও।
দুই বন্ধুর প্রচেষ্টায় এখন স্কুলটি ছুটছে দুরন্ত গতিতে।
ছাত্র-ছাত্রী পড়ানোটা রক্তে মিশে আছে সাত্তার মণ্ডলের। তাই ৭৪ বছর বয়সেও গভীর মনোযোগে কোমলমতি শিশুদের পড়াচ্ছেন মানুষ গড়ার এই করিগর।
এমিরিটাস শিক্ষক উপাধি পাওয়া এই শিক্ষক হলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. এম এ সাত্তার মন্ডল।
আরও পড়ুন: দেশের ২২তম রাষ্ট্রপতি কে, জানা যাবে রোববার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজীর ভীতি দূর করাতে ছুটে যান ঢাকা থেকে শৈশবের পড়া নিজের বিদ্যাপীঠে।
বুড়ো বয়সে তার এমন অবৈতিনক শিক্ষকতার সঙ্গী হয়েছেন বাল্যবন্ধু এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা।
মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রয়াত স্ত্রী ফাতেমা সুলতানার নামে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর জন্য প্রতি বছর মেধা বৃত্তিও চালু করেছেন তিনি।
একাত্তর/আরবিএস