দ্রুত সব বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হবে: শিক্ষা উপদেষ্টা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৯ এএম

অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভুল ধারণা দূর করতে পাঠ্য বই সংস্কারে কমিটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসেবে দেশে শিক্ষা কার্যক্রম চালু থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত ৫ আগস্টের পর থেকে ৪২ জন উপাচার্য পদত্যাগ করেছেন। তবে ১০ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেননি। তিনটি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে পরিচালিত হয়।

শূন্য হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৩ জন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। তবে, ৯টি বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। চেষ্টা চললেও দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম এখনো পুরোপুরি সচল হয়নি নানা কারণে।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ একাত্তরকে জানালেন, অ্যাকাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষ ও যোগ্যদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে দেওয়া হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী অনেক প্রতিষ্ঠান প্রধানকে হয়রানি করার খবর প্রকাশিত হয় সামাজিক মাধ্যমে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। শিক্ষার মন্ত্রণালয়ের অন্যতম বড় কর্মযজ্ঞ প্রতি বছরের প্রথম দিন প্রায় চার কোটি শিক্ষার্থীকে বই দেওয়া। এরই মধ্যে দুই বছর ধরে চালু হওয়া নতুন শিক্ষাক্রম স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

গেলো মাসে সংস্কার কমিটি গঠন করে ১৩ দিনের মাথায় বাতিলও করা হয়। সেই ব্যাখ্যার সাথে প্রয়োজনে ২০২৬ সালে নতুন কমিটি করা হবে বলেও জানালেন উপদেষ্টা।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সমন্বয়ের জন্য অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছিল। সেটাই ভুলবশত প্রজ্ঞাপন আকারে চলে যায়। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, এ জন্যই কমিটি বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মুখে বাকি থাকা এইচএসসির কিছু বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসির ফল দেওয়া হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা আওয়ামী লীগ সরকারের করা নতুন শিক্ষাক্রম অব্যাহত না রাখার সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত হয়েছে যে, ২০১২ সালের পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর পাঠ্যবই দেওয়া হবে। ২০২৬ সাল থেকে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করে বই দেওয়ার পরিকল্পনাও আছে।

এআরএস
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর