ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক সাঈদা নাসরিন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। আজ বুধবার (৭ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সাঈদা নাসরিনের স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাঈদা নাসরিন বাবলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে এক শিশুপুত্র, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

'প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি'- এই ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ জুন নিজের অসুস্থতার কথা জানান সাঈদা নাসরিন বাবলি।


একাত্তর/এআর