নেট দুনিয়ায় হঠাৎ ভাইরাল কে এই মমিতা বাইজু?

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি ইন্ডাস্ট্রিতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিয়েছেন, সেই অভিনেত্রীই হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শারীরিক অসুস্থতায় খবরের শিরোনামে চলে এলেন।

প্রচণ্ড জ্বর আর সারা শরীরে তীব্র ব্যথা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছে মমিতাকে। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের এই দুঃসংবাদ জানান।

Mamitha Baiju 02
৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় আয়োজিত 'লেন্ডঅ্যাক্স ক্লাইড ওনাম ২০২৪' উৎসবে তাঁর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের কঠোর বিশ্রামের পরামর্শে সফর বাতিল করতে বাধ্য হন তিনি। এই খবরের পর সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশের বন্যা বয়ে যায়, আর ঠিক তখনই দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এক নতুন দর্শকশ্রেণী খুঁজে চলেছে, কে এই মমিতা বাইজু?

Mamitha Baiju 05
২০১৭ সালে ‘সর্বোপরি পালক্কারন’ চলচ্চিত্রে ছোট্ট এক ভূমিকা দিয়ে যাত্রা শুরু করেছিলেন কেরালার কোট্টায়ামের এই তরুণী। পরবর্তীতে ‘অপারেশন জাভা’ ও ‘খো খো’-তে প্রশংসা কুড়ালেও, ২০২৪ সালের মেগা ব্লকব্লাস্টার ‘প্রেমালু’ তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তবে চলতি বছর তিনি যা করে দেখিয়েছেন, তা সিনেমার ইতিহাসে বিরল ঘটনা! পরপর তিন তিনটি ছবিতে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে তিনি নিজেকে দক্ষিণী সিনেমার সবচেয়ে নির্ভরযোগ্য ভরসায় নিজেকে রূপান্তর করেছেন।

Mamitha Baiju 04
তাঁর অভিনীত বহুল চর্চিত ‘জন নায়গন’ সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৩২৭ কোটি রুপি আয় করেছে, যেখানে তিনি বিজয়লক্ষ্মী চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন। এরপর সুরিয়ার সঙ্গে দ্বভাষিক ড্রামা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ বিশ্বজুড়ে আয় করে ২৪০ কোটি রুপি। আর সম্প্রতি ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া গিরীশ এডি পরিচালিত রোমান্টিক-কমেডি ‘বেথলেহেম পরিবার ইউনিট’ মাত্র ১১ দিনে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। নিভিন পোলির বিপরীতে মমিতার রোমান্টিক রসায়ন কেরালা ছাড়িয়ে তামিল ও তেলেগুভাষী দর্শকদের মন জয়ে এখন ভারতের বিভিন্ন ভাষার প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়েছে। এছাড়াও ধনুশের ‘কারা’ সিনেমায় তাঁর উপস্থিতি ছবিটিকে ১০০ কোটির ঘর পার করতে সহায়তা করেছিল।

Mamitha Baiju 03
হঠাৎ হাসপাতাল যাত্রা তার দুর্দান্ত পথচলায় সাময়িক ছেদ টানলেও, এই ঘটনার পরেই মমিতার বহুমাত্রিক প্রতিভা ও অভূতপূর্ব সাফল্য নিয়ে চর্চা নতুন মাত্রা পেয়েছে। সারা বিশ্ব থেকে ভক্তরা এখন একবাক্যে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন, যেন খুব জলদিই তিনি ফের চেনা রূপে রূপালী পর্দা মাতাতে পারেন।

তথ্যসূত্র: এনডিটিভি