কারগিল যুদ্ধে সেনা নানা পাটেকারের অজানা অধ্যায়

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

পর্দায় অসাধারণ সংলাপ আর দুর্দান্ত অভিনয়ে কোটি ভক্তকে মন্ত্রমুগ্ধ করে রাখা ভারতের অন্যতম প্রতিভাবান ও শ্রদ্ধেয় জ্যেষ্ঠ অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার, গোয়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ছেলে মলহার পাটেকার জানিয়েছেন, স্বাভাবিক ও বাধ্যকজনিত কারণেই এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ দশকের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে তিনি চলে গেলেও রেখে গেছেন অসংখ্য অমর সৃষ্টি।

শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সেই স্মৃতি স্মরণ করে অভিনেতা জানিয়েছিলেন, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে সেদিনই যুদ্ধের ময়দানে পৌঁছে যান তিনি। কারগিল যুদ্ধের মূল ফ্রন্টে টানা ৬০ দিন কাটান এই অভিনেতা।


তিনি ভারতীয় সেনাবাহিনীর ‘কুইক রিঅ্যাকশন টিম’-এর অন্যতম সদস্য হিসেবে কাজ করেছিলেন। দুই মাসের সেই কঠিন যুদ্ধ অভিজ্ঞতায় তাঁর ওজন ৭৬ কেজি থেকে কমে ৫৬ কেজিতে নেমে এসেছিল। কেবল দেশকে ভালোবেসে করা এই ত্যাগের বিষয়ে গর্ব করে তিনি বলতেন, দেশের জন্য অন্তত এতটুকু তো আমরা করতেই পারি।

সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য আরও পুরোনো। নিজের পরিচালিত ও অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘প্রহার’-এর শুটিংয়ের আগে মারঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে কড়া সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কারগিল যুদ্ধের সময় সেনাদের সঙ্গে এক চৌকি থেকে অন্য চৌকিতে ঘুরে তাদের মনোবল বাড়াতে অনন্য ভূমিকা রাখেন তিনি। তৎকালীন সময়ে সেনাদের উদ্দেশ্যে তাঁর বিখ্যাত উক্তিটি ছিল, আমাদের সবচেয়ে বড় অস্ত্র বোফোর্স কিংবা একে-৪৭ নয়, আমাদের আসল শক্তি হলো আমাদের জওয়ানরা।


১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখা নানা পাটেকার দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে জিতেছেন তিনটি মর্যাদাপূর্ণ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'। ‘পরিন্দা’ ও ‘অগ্নি সাক্ষী’র জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং মহাকাব্যিক ‘ক্রান্তিবীর’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার ঝুলিতে তোলেন তিনি। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত করা হয়।

সবশেষ তাঁকে সুরেশ ত্রিবেণীর ‘সুবেদার’ এবং বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ চলচ্চিত্রে দেখা গেছে। ৭৫ বছর বয়সে গোয়ায় এই বহুমুখী অভিনেতার হঠাৎ প্রয়াণে পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এবং ভক্তদের মাঝে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস-এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির সুনির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার মুখে কেবল পুরনো চুক্তি নবায়ন নয়, বরং ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে অন্তর্ভুক্ত ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে এনে নতুন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৩২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর