সাম্প্রতিক সময়ে ডা. মুরাদের সাথে ফোনালাপের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে ডাকা হয়েছে।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে তিনি র্যাব সদর দপ্তরে উপস্থিত হন।
উল্লেখ্য, সোমবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্র নায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা মাহিয়া মাহি একটি ফোনালাপ ভাইরাল হয়।যেখানে তিনি মাহিয়া মাহির সাথে অশ্লীলভাবে কথা বলেন এবং তাকে নিজের কাছে আসতে বলেন।
ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়। বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়।
আরও পড়ুন: একনজরে মুরাদনামা
একাত্তর/এসজে