ঢাকার পূর্বাচলে অঞ্জন দত্তের কনসার্ট

আপডেট : ১১ মে ২০২৪, ১২:৫৮ পিএম

‘রঞ্জনা আমি আর আসব না’, রঞ্জনাকে নিরাশ করলেও এপার বাংলার শ্রোতাদের কাছে বারবার ফিরে আসেন সংগীত শিল্পী অঞ্জন দত্ত। বহু গুণের অধিকারী এই মানুষটি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, সুরকার, গীতিকার ইত্যাদি। আজ ১১ এপ্রিল সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্ট হতে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে–সংলগ্ন ৩০০ ফিটের ঢাকা অ্যারেনায়। অঞ্জন দত্ত ছাড়াও এই কনসার্টে থাকছে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি। 

অঞ্জন দত্ত যে মঞ্চে গাইছেন, সেই মঞ্চে গাওয়ার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। গত বছরও অঞ্জন দত্তকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। 

এই কনসার্টের আয়োজক যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে, থাকছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বুথ, বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল।

কনসার্ট আয়োজন নিয়ে অ্যাসেনের প্রধান নির্বাহী আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’

‘তুমি আসবে বলে তাই-আমি স্বপ্ন দেখে যাই’, ‘তুমি না থাকলে’, ‘ম্যারি অ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’, ‘বেলা বোস’-এর মতো বহু জনপ্রিয় গানের স্রষ্টা অঞ্জন দত্ত। গানের পাশাপাশি নির্মাণ ও অভিনয়েও দারুণভাবে তার উপস্থিতি।

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের ‘চালচিত্র’ থেকে অঞ্জন দত্ত ‘চালচিত্র এখন’ নির্মাণ করেন এবং চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যোগ দেন। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে উৎসবের সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেছিলেন অঞ্জন দত্ত।

এনএন/আরবিএস
গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি তাদের বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজের দুর্দান্ত সাফল্য উদযাপনে ঢাকায় নিয়ে আসছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। টেকপ্রেমী...
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর