স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরার পর করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
শুক্রবার তার করোনা পজিটিভ আসে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানান মিথিলা নিজেই।
রশিদ মিথিলা বলেন, কয়েক দিন ধরেই করোনার লক্ষণ দেখা দেয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করালে শুক্রবার পজিটিভ রিপোর্ট আসে।
মিথিলা জানান, এই মুহূর্তে তার হালকা ঠাণ্ডা ও কাশি ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। তবে দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মিথিলা গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। ৩ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন: ছাত্রলীগ পরিচয়ে টিকা না দেওয়ায় হাসপাতাল ভাঙচুর
এর আগে, গত ২ জানুয়ারি মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও ৫ জানুয়ারি মিথিলার মেয়ে আইরা তেহরীম খানের করোনা শনাক্ত হয়।
একাত্তর/আরএ