র‍্যাম্পের কলি থেকে বিশ্বমঞ্চের মাহি!

মিস ইউনিভার্স বাংলাদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি তার ক্যারিয়ারে যোগ করলেন এক বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো এক গ্র্যান্ড ফিনালেতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট নিজের মাথায় পরে নিয়েছেন তিনি। আত্মবিশ্বাস, মেধা ও সাবলীল উপস্থাপনার মধ্য দিয়ে সেরা সুন্দরীর এই খেতাব অর্জনের পর এখন তার সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক বৈশ্বিক মঞ্চ।


১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মূল আসর। আগামী ২৪ নভেম্বর সান জুয়ানের কোলিসিও ডি পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে এর জমকালো গ্র্যান্ড ফিনালে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে দেশের হয়ে লড়বেন মাহি।


শনিবার রাতে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে পাথরের কারুকাজ করা শ্যাম্পেন গোল্ড রঙের অফ শোল্ডার মারমেইড গাউন পরে বিচারকদের মন জয় করেন মাহি। ইভেন্টের শেষ পর্যায়ে গত বছরের বিজয়ী এবং মাহির ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন।


মুকুট জয়ের পর নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। তিনি জানান, তার বাবা-মা তাকে উৎসাহ দিয়ে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে এসো!’ সেই অদম্য অনুপ্রেরণা থেকেই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মাহি বলেন, একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।


মা-বাবা নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে বিনোদনজগতে পা রাখার সময় নিজের নাম বদলে রাখেন সামিরা খান মাহি। সেই শুরু হয় নতুন স্বপ্নের পথচলা। ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মডেলিংয়ে পরিচিতি পান তিনি। র‍্যাম্পের মঞ্চ, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রের গণ্ডি পেরিয়ে করোনা মহামারির সময় অভিনয়ে মনোনিবেশ করেন মাহি।


অভিনয়জীবনে ‘গার্লস স্কোয়াড’ নাটকের মাধ্যমে দারুণ দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি; নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে ১২০টিরও বেশি কাজ উপহার দিয়েছেন তিনি। গ্ল্যামারনির্ভর চরিত্রের পাশাপাশি সবসময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এই তারকা। ব্যক্তিগত জীবনে নানা সময়ে সাজপোশাক বা মেকআপহীন লুক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার মুখে পড়লেও তিনি সবসময় নিজের কাজ ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন।


এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছিলেন। বিশেষ করে গত বছর মিথিলা বিশ্বের ১২২টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নিয়ে দেশের জন্য এক অনন্য ইতিহাস গড়েছিলেন।


মাত্র পাঁচ দিনের অত্যন্ত সংক্ষিপ্ত নোটিসে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ায় আন্তর্জাতিক এই আসরের প্রস্তুতি নেওয়া বেশ কঠিন বলে স্বীকার করেছেন মাহি। তবে গতবারের বিজয়ী ও তার ঘনিষ্ঠ বন্ধু মিথিলার পরামর্শ এবং নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপর ভর করে পুয়ের্তো রিকোর বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীদের প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণ প্রস্তুত তিনি। র‍্যাম্পের গণ্ডি পেরিয়ে মাহির এই বিশ্বজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।

একাত্তর/এআরএস
কিম কার্দাশিয়ানের মূলধারার অভিনয়ে আত্মপ্রকাশের স্বপ্নটা যেন রূপ নিয়েছিল চরম এক ফ্লপ নাটকে! গত বছর মুক্তি পাওয়া তাঁর আইন বিষয়ক ড্রামা ‘অল’স ফেয়ার’-কে সমালোচনায় তুলোধোনা করেছিলেন সমালোচকরা। কিন্তু...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান...
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে...
টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান মানেই যেন নিত্যদিনের চাউর হওয়া কোনো নতুন বিতর্ক কিংবা আলোচনার ঝড়! এবারের বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে আবারও নেটদুনিয়ার এক শ্রেণির মানুষের তীব্র...
আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো’র সভাপতি অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট বন্ধ থাকায় খিরির বিল এলাকার অন্তত ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা দুই ফসলি কৃষি জমি পানির নিচে রয়েছে। জমিতে পানির পাশাপাশি কচুরিপানার...
রাজনৈতিক উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো অনলাইন বা ভার্চ্যুয়ালি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
‘এখানে কোনো ইসরাইলি পণ্য বিক্রি করা হয় না’- উত্তর আয়ারল্যান্ডের ওয়েস্ট বেলফাস্টের একটি স্বাধীন খুচরা দোকানে ঝুলতে থাকা এমন এক সাইনবোর্ডের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর