পর্দার আড়ালে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত মিলন

‘পর্দার আড়ালে’ ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পারভেজ আমিন এবং এর চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

পর্দার আড়াল নিয়ে মিলন বলেন, করোনার কারণে এতোদিন কাজ বন্ধ রেখেছিলেন তিনি। বলেন, পর্দার আড়ালে এই ওয়েব সিরিজটির কাজ ভালো হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের দারুন কাজ উপহার দিতে পারবেন তিনি। 


মিলন আরও জানিয়েছেন, এই ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। একজন ডিরেক্টর এবং অভিনেত্রীর মধ্যে দ্বন্দ্ব, প্রেম ভালোবাসা নিয়ে এই গল্প। এতে আরও অভিনয়ে আছেন, ইয়াশ রোহান, ওমর সানি, মিশা সওদাগরসহ অনেকেই। আর এটি প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।


দেশের একজন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেতা গত কয়েক বছর ধরে ব্যস্ত সিনেমা নিয়েও। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন রুপালি পর্দায়।


একাত্তর/ এনএ