ফারিয়ার হাত ভাঙার ঘটনা মিথ্যে: অপু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

বিয়ে ভাঙার এক বছরের মাথায় সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ফারিয়া লিখেছিলেন, 'স্বামী অপুর নির্যাতনের কারণে তাঁর হাত ভেঙে যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে স্বামী অপু তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, প্রেম, বিয়ে কিংবা একটা সম্পর্কের মাঝে নানা চড়াই-উতরাই থাকে।

image


আবেগ, রাগ, হাসি-কান্না, সুখ-দুঃখ মিলিয়েই এক একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বিয়ে টেকেনি, এটা নিয়ে আমার সাবেক স্ত্রী অনেক বয়ান, স্ট্যাটাস, মতবাদ দিলেও এত দিন পর্যন্ত আমি কিছুই বলিনি, হয়তো আর বলবও না। ভেবেছি বোবার শত্রু নাই। কিন্তু যা দেখছি, চুপচাপ থেকে সম্মান দিয়ে গেলে অনেকে সেই সুযোগ নেয়।’  

অপু লিখেছেন, তার হাত ভাঙার ঘটনা সম্পূর্ণ মিথ্যে। 

image


সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দুজনেরই দোষ থাকে উল্লেখ করে অপু লিখেছেন, ‘অভিযোগ দুই দিকেই থাকে, আমরা কেউই সন্ন্যাসী না। দিনের পর দিন কারও আসমান সমান অভিযোগ থাকলে, আরেক দিকে পাহাড় সমান থাকারই কথা। অভিযোগকে পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে। তবে এই পথে আমি এখনো যেতে পারিনি।’

image


অপু বলেছেন, ‘সম্পর্ক না থাকলেও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি বজায় রাখা জরুরী। বলেছেন, পাশে থেকেও শ্রদ্ধা রাখা যায়, দূরে থেকেও। নিজেকে ভিকটিমের মতো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক মতবাদ আসলেই দুঃখজনক। লিখেছেন, যখন একটা মানুষকে জনসাধারণ অনুসরণ করে, তার দিক থেকে একটাই কথা মাথায় রাখা উচিত, ক্ষমতার সঙ্গে দায়িত্ব চলে আসে। কেউ যদি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারে, তারও উচিত সাবলীল, সৃষ্টিশীল ও গঠনমূলক কথায় নিজের ইমেজকে বিকশিত করা।’

image


২০১৫ সালে ফেসবুকে ফারিয়া ও অপুর বন্ধুত্ব। একপর্যায়ে দুজনকে দুই পরিবারের সবার পছন্দ হয়। ২০১৮ সালে অপুর সঙ্গে ফারিয়ার আংটিবদল হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হয় বিয়ে। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের। 

একাত্তর/ এনএ

দক্ষিণী সিনেমার 'থালাপথি' বিজয় এবং গ্ল্যামার কুইন তৃষা কৃষ্ণান- এই দুই নাম গত দুই দশক ধরে তামিল ইন্ডাস্ট্রিতে যতটা না অভিনয়ের জন্য চর্চিত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে তাদের অফ-স্ক্রিন রসায়নের জন্য।...
ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকবছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাসকে ছেড়ে বুবলীর সঙ্গে কিছুদিন ভালোই কেটেছিল শাকিবের সংসার। কিন্তু এর পরেই দানা বাঁধতে থাকে...
‘পর্দার আড়ালে’ ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পারভেজ আমিন এবং এর চিত্রনাট্য লিখেছেন তন্ময়...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর