অবশেষে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার সুখ মিললো বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে প্রকাশ করেই মা দিবস উদযাপন করেন চোপড়া-জোনাস দম্পতি।
একদিনেই লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে সেই ছবি।
গেলো বছর সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তবে নিজের গর্ভে নয় বরং সারোগেট মায়ের মাধ্যমে তাদের সন্তান পৃথিবীতে আসবে এমন ঘোষণার পর সমালোচনার মুখে পড়েন সাবেক এই বিশ্বসুন্দরী।
যদিও সমালোচনার মুখে থমকে থাকেননি চপড়া-জোনাস দম্পতি। সব কিছু ঠিকঠাকই চলছিলো। তবে তাদের কন্যা ‘মালতী মেরি’ নির্ধারিত জন্ম তারিখের অনেক আগেই পৃথিবীতে চলে আসে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘মালতী মেরি চোপড়া জোনাস’ এর পৃথিবীতে আসার খবর দেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কোন ছবি প্রকাশ করেননি তিনি।
অবশেষে মা দিবসে কণ্যার ছবি দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জানান, একশ দিনেরও বেশী সময় এন আই সি ইউতে যুদ্ধ শেষে অবশেষে মায়ের কোলে ফিরেছে তার কণ্যা মালতী।
তার এই যাত্রায় চ্যালেঞ্জও কম ছিলো বলেই জানিয়েছেন হলিউড আর বলিউডে সমানভাবে দাপিয়ে বেড়োনো এই অভিনেত্রী।
যারা পাশে থেকেছেন তাদেরকেওধন্যবাদ জানাতে ভুলেননি প্রিয়াঙ্কা। বিশেষ করে তাকে মাতৃত্বের স্বাদ দেবার জন্য কণ্যার বাবা নিক জোনাসের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া সমানভাবে আলোচনায় থেকেছেন হলিউডের বেশ কিছু সিনেমা আর সিরিয়ালে অভিনয় করে। নিজের চেয়ে কম বয়সী গায়ক জোনাসকে বিয়ে করে আলোড়ন তৈরি করেন বলিউড জগতে। এরপর সারোগেসির মাধ্যমে মা হবার কথা জানিয়ে আবার সমালোচনায় আসেন প্রিয়াঙ্কা।
কিন্তু মা দিবসে কণ্যাকে বুকে জড়িয়ে প্রমাণ করলেন, ‘সব ভালো তার, শেষ ভালো যার’।
একাত্তর/আরবিএস