মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন বিবাহিত নারীও

অবশেষে অংশগ্রহনে কুমারী নারীর বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসলো সুন্দরী প্রতিযোগিতা। এনিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছিলো। নতুন সিদ্ধান্তে তারই অবসান হলো।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আগামী বছর থেকে অংশ নিতে পারবেন বিবাহিত নারীরা; শুধু তাই নয় অংশ নিতে পারবেন মায়েরাও। এনিয়ে কোন প্রশ্নও করা যাবে না।

২০২৩ সালে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে কার্যকর হবে এই নিয়ম। দীর্ঘ ৭০ বছর পর বড়সড় পরিবর্তন এলো এই প্রতিযোগিতায়।

এতোদিন সন্তানের মায়েরা তো দূরের কথা, বিবাহিত বা ডিভোর্সড হলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম ছিলো না। আগামী বছর থেকে পাল্টে যাবে এই চিত্র।


এবার ১৮-২৮ বছর বয়সী যেকোনো নারীই হতে পারেন মিস ইউনিভার্স।আয়োজকরা জানান, কোনও নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তাঁর জীবনের সাফল্যে বাধা না হয়ে দাঁড়ায়।

সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকায় মিস ইউনিভার্স সংস্থার তরফ থেকে জানানো হয় যে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে এটা তারই অংশ।

তাঁদের এই সিদ্ধান্ত যে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছেন গোটা ফ্যাশন দুনিয়া। নারীবাদিদের যুক্তি ছিলো, কুমারী বিষয়টিই বিতর্কিত এবং নারী প্রতি অসম্মানজনক।


১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরা অংশ নিতে পারে, তবে এই বয়সসীমায় কোন পরিবর্তন আসছে কিনা সে বিষয়ে কোন তথ্য জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এরিমধ্যে শেষ হয়েছে ২০২২ সালের মিস ইউনিভার্স আসরে অংশগ্রহণের প্রক্রিয়া। এই আসরে ১৮ থেকে ২৮ বছরের অবিবাহিত নারীরাই অংশগ্রহণ করছেন। 

একাত্তর/আরবিএস