জামদানি শাড়ি ও শাপলা ফুলের নকশায় মিস ইউনিভার্স মঞ্চে মিথিলা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।

এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের নানা পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) ১২১ দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরিধান করে র‍্যাম্পে হাঁটবেন। এরই মধ্যে মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ন্যাশনাল কস্টিউমের লুকের ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, বিশ্ব দরবারে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প, জামদানি শাড়িকে। মিথিলার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে।

জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ৬৫ হাজার ইতিবাচক রিঅ্যাকশন পেয়েছে। কমেন্টেও সবাই তার এই সাজের প্রশংসা করছেন।

মিথিলা তার ছবির সঙ্গে লিখেছেন, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম— ‘দ্য কুইন অব বেঙ্গল’।

নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে মিথিলা লেখেন, মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। এটি এমন একটি কাপড়, যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।

শাপলার মোটিফ হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে মিথিলা লিখেছেন, শাপলা এই মাটির শান্তি, পবিত্রতা ও অপরাজেয় মনোভাবের প্রতীক। এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা, বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন।

শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিথিলার বিশেষভাবে তৈরি জুয়েলারি ব্লাউজ ও গয়নাও।

একাত্তর/আরএ
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
শুক্রবার মানেই শিশু-কিশোরদের প্রাণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। টেলিভিশনের পর্দায় সেই চেনা গান ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’- এই গানটি শোনা মানেই নতুন প্রতিভা খোঁজার সূচনা। বাংলার ঘরে ঘরে এটি শুধু একটি...
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর