মা হওয়ার জন্য বাবা জরুরি নয়: জ্যোতি

ঢাকাই সিনেপাড়ায় চলছে চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়া নিয়ে গুঞ্জন। বুবলী বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কথা চলছে। সন্তানের বাবা কে- এমন প্রশ্নও তুলছেন অনেকে। 

আর এই প্রশ্নের জবাব দিয়ে আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, 'মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়।' 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। 

লেখার শুরুতে তিনি বলেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’ 

তিনি আরও বলেন, ‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!'


একাত্তর/এআর