রিয়ালিটি শো দিয়ে লাইম লাইটে আসলেও ব্যালি নৃতের সঙ্গে প্রাচ্য ও প্রশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে রাতারাতি জনপ্রিয় তারকায় হয়ে উঠেন নোরা ফাতেহি। হিন্দি সিনেমায় তার আইটেম গানগুলো সুপারহিট হওয়ায় তার ক্যারিয়ারও এখন তুঙ্গে।
ফলে এখন নোরা শুধু আর ভারত নয়, গোটা দুনিয়ার বিনোদন পিপাসু মানুষের কাছে দারুণ কাঙ্খিত এক তারকা। নতুন গানের ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ। এই নোরা ফাতেহির ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছেন নতুন এক অধ্যায়।
আসছে ডিসেম্বরে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল আসরে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নোরা ফাতেহি। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।
চমক আরো আছে। ফিফার আহব সংগীতেও থাকছেন নোরা। গানের ভিডিওতে নাচের সঙ্গে কণ্ঠ মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী। গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো।
নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে। এই গানে নোরা ছাড়াও বিশ্বের আরও অনেক নামী দামী তারকারা নিজেদের ভাষায় কণ্ঠ মেলাবেন। এই গানের জন্য তৈরি হবে অসাধারণ এক মিউজিক ভিডিও। যাতে থাকছে অনেক চমক।
নোরা ফাতেহি কানাডার নাগরিক। শোবিজে প্রতিষ্ঠিত হতেই মুম্বাই আসেন। বেশ কয়েকটি বড় সিনেমায় কাজ করলেও প্রথম দিকে পরিচিতি পাননি নোরা। তাকে খ্যাতি এনে দেয় ২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানটি। ইন্টারনেটে ঝড় তুলে এই গান।
এরপর একে একে ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সবগুলো গানেই তার নাচ দর্শকের মন জয় করেছে।
একাত্তর/এআর