প্রহেলিকার শরীফ চরিত্রের ক্যারেক্টার লুক অবমুক্ত

প্রকাশিত হলো প্রহেলিকার অন্যতম গুরুত্বপূর্ণ শরীফ চরিত্রের অভিনেতা রাশেদ মামুন অপুর ক্যারেক্টার লুক পোস্টার।

সোমবার প্রহেলিকা চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শরীফের ক্যারেক্টার লুক পোস্টার অবমুক্ত হয়।

চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, শরীফ কি সত্যিই সত্যের খোঁজে মরিয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তার? মনা কে কি সে চেনে? জামশেদের সাথেই বা তার কি যোগাযোগ? কোন ঘটনার সত্য উদঘাটনে তার এই প্রাণপণ চেষ্টা? কাকে ধরপাকড়ে সে এ ব্যস্ততা দেখাচ্ছে? কেনো?- এসব প্রশ্নের উত্তর জানতে হলে গিয়ে প্রহেলিকা চলচ্চিত্রটি দেখুন।

অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে  কাজ করেছি তার মধ্যে এই চরিত্রটি আমার সবচেয়ে বেশি পছন্দের। এমন চরিত্রে আমাকে আগে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এটি এমন একটি চরিত্র যে চরিত্রের অনেক গুলো লেয়ার রয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। প্রহেলিকা নিয়ে আমি খুব এক্সাইটেড।  চলচ্চিত্রটি নিজেই একটি প্রহেলিকা।  ছবির শেষ পর্যন্ত না দেখে বুঝা যাবেনা কাহিনী কোনদিকে যাচ্ছে।

আগামী ঈদে মুক্তি প্রতীক্ষায় থাকা রঙ্গন মিউজিক প্রযোজিত চয়নিকা চৌধুরীর প্রহেলিকার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন জামাল হোসেন।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, শ্যামল জাকারিয়া ,রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।


একাত্তর/জো