ট্রান্সজেন্ডার নারী জিতলেন ‘মিস নেদারল্যান্ডস’ মুকুট

ট্রান্সজেন্ডার নারী হিসাবে মিস নেদারল্যান্ডস খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ডাচ মডেল ও অভিনেত্রী রিকি ভ্যালেরি কোল। গেলো শনিবার রাতে নেদারল্যান্ডের লিউসডেনে 'মিস নেদারল্যান্ডস ২০২৩' আসরের মুকুট পরিয়ে দেয়া হয় তাকে। 

২২ বছর বয়সী এই ডাচ মডেল একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে দেশটির জাতীয় খেতাব অর্জন করেছেন। রিকির পরবর্তী লক্ষ্য 'মিস ইউনিভার্স ২০২৩' আসর। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার প্রস্তুতি। 

সমাজের সব প্রচলিত ধারণা ভেঙে ভ্যালেরির ‘মিস নেদারল্যান্ডস’ হবার খবর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করছে। মিস ইউনিভার্সে অংশ নেওয়া তিনি দ্বিতীয় ট্রান্স নারী হতে চলেছেন। প্রথম ছিলেন ২০১৮ সালের মিস ইউনিভার্স প্রতিযোগী স্পেনের অ্যাঞ্জেলা পন্সে। 

বিজয়ীর মুকুট পাওয়ার পর রিকি ভ্যালেনি নিজেই তাঁর ইনস্টাগ্রামে গিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন। তাঁর জয় শুধুমাত্র ইতিহাসই গড়েনি বরং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পথ আরও সুউচ্চ করে দিলো বিশ্বের দরবারে। সুন্দরী আসরে আর থাকল না কোনও লিঙ্গ বৈষম্যতা।

ইনস্টাগ্রামে ভ্যালেরি লেখেন, এটি অবাস্তব! এটি একটি শিক্ষামূলক ও বিস্ময়কর অভিজ্ঞতা। আমি আমার সম্প্রদায়কে গর্বিত করেছি এবং দেখিয়েছি যে কষ্ট করলে সব সম্ভব। এই আসর চলার সময় শুধুই তাঁর চেহারাই নয়, তাঁর অন্যান্য স্টাইলগুলোও সমানভাবে লক্ষণীয়।

ভ্যালেরি তাঁর পরিবারের দ্বারা প্রত্যাখ্যাত। একাধিক প্রতিকূলতাকে জয় করে বিজয়ী হলেন। মিস ইউনিভার্সে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন তিনি। সম্প্রতি, সোফিয়া সালোমান, ভেনেজুয়েলার একজন ট্রান্সজেন্ডার মডেলও মিস ভেনিজুয়েলা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।


একাত্তর/এআর