প্রথমবার ‘মিস পর্তুগাল’ হলেন এক ট্রান্সজেন্ডার নারী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

প্রথমবারের মতো 'মিস পর্তুগাল' খেতাব জিতলেন এক ট্রান্সজেন্ডার নারী। ২৮ বছর বয়সী ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাশেটি। তিনি পেশায় একজন বিমানবালা। 

মারিনা এল সালভাদরে মিস ইউনিভার্স-২০২৩ প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। খবর এএফপি'র।  

বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মারিনা বলেন, মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ট্রান্স নারী হতে পেরে আমি গর্বিত।

এই খেতাব জেতার মধ্যদিয়ে মিস ইউনিভার্সে অংশ নেয়া তৃতীয় ট্রান্স ব্যক্তি হিসেবে নিজের নাম নিশ্চিত করলেন মারিনা।

এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে অংশ নেয়া আরেক ট্রান্সজেন্ডার নারী নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গেলো জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

আরবিএস
থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর