মাত্র ১৭ দিনে সারা বিশ্বে এক বিলিয়ন ডলার আয় করেছে গ্রেটা গেরউইগের বার্বি।
রোববার ওয়ার্নার ব্রোস এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বার্বির মোট ১.৩ বিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়েছে। গ্রেটা গেরউইগ প্রথম মহিলা পরিচালক হিসেবে এই মাইলফলক ছুঁলেন ।
'বার্বি'র এই অর্জনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলেছেন ওয়ার্নার ব্রোস।
ওয়ার্নার ব্রোসের ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, এটা গ্রেটা গেরউইগের পক্ষেই শুধুমাত্র সম্ভব বিশ্বব্যাপী এই বার্বি চরিত্রটিকে এবং তার জীবনকে এত মজা, আবেগ ও বিনোদনধর্মী গল্পের মাধ্যমে তুলে ধরা এবং পুরো বিশ্বকে গোলাপী রঙে রাঙিয়ে দেওয়া।
তিনি আরও বলেন, মহামারি ও লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সিনেমা শিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে। দর্শকদের লম্বা লাইন এবং বারবার হলে ফিরে যাওয়া এটি প্রমাণ করে।
ওয়ার্নার ব্রোস মোশন পিকচার গ্রুপের কো-চেয়ার মাইকেল ডি লুকা এবং পাম আবডি, দর্শকদের এই সিনেমাটি দেখতে যাওয়ার তুমুল আগ্রহকে 'বার্বি সিনেমাকে গভীরভাবে আলিঙ্গন করা' বলে অবহিত করেন।
ওয়ার্নার ব্রোস বার্বির এ অর্জনকে 'বার্বিলিয়ন' নাম দিয়েছেন। করোনা মহামারির পর মাত্র ৫টি সিনেমা বিলিয়ন ডলার আয়ে সক্ষম হয়েছে। সিনেমাগুলো হলো, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম, টপ গান ম্যাভেরিক, জুরাসিক ওয়ার্ল্ড অ্যান্ড ডমিনিয়ন এবং অ্যাভাটারের সিক্যুয়েল।
২১ জুলাই মুক্তি পায় গ্রেটা গেরউইগের সাড়া জাগানো সিনেমা বার্বি। বার্বি চরিত্রে অভিনয় করেন মার্গো রবি এবং ক্যান চরিত্রে ছিলেন রায়ান গোসলিং।
একাত্তর/পিএজে