বক্স অফিসে তুমুল লড়াইয়ে বার্বি ও ওপেনহেইমার

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম

একইসাথে মুক্তি পেয়েছে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দুই সিনেমা বার্বি এবং ওপেনহেইমার। পূর্ব অনুমানকে সত্যি করে মুক্তির পর থেকে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুইয়ের মধ্যে।

শুক্রবার সিনেমা দুটি মুক্তির কয়েকসপ্তাহ আগে থেকেই সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেয়। ক্রিস্টোফার নোলান পরিচালিত ওপেইনহেইমারে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। 

অন্যদিকে বার্বি পরিচালনা করেছেন লিটল উইমেন ও লেডি বার্ড খ্যাত গ্রেটা গারউইগ। সেখানে অভিনয় করেছেন মার্গো রবি ও রায়ান গসলিং। 

সমালোচকদের মতে, ওপেনহেইমার এগিয়ে থাকলেও রটেন টমেটোতে বার্বির স্কোর ওপেনহেইমারের চেয়ে বেশি। প্রথম সপ্তাহে বক্স অফিসে ওপেনহেইমারের লক্ষ্য ৫০ মিলিয়ন ইউএস ডলার আয় করা। আর বার্বির টার্গেট ১১০ মিলিয়ন ডলার।  

image

মুক্তির প্রথম দিনের খবর অনুসারে, ওপেনহেইমার সংগ্রহ করেছে ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর বার্বির সংগ্রহ ২২ দশমিক ৩ মিলিয়ন ডলার। 

প্রথমদিকে দর্শকদের মধ্যে ওপেনহেইমার এবং বার্বি নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও, পরবর্তীতে এই লড়াই রূপ নেয় আন্তরিকতায়। এখন এই দুটি সিনেমা একইসাথে মুভি থিয়েটারে চলছে। সমস্ত বিশ্বজুড়েই সিনেমা দুটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

বার্বি সিনেমার কাহিনী গড়ে উঠেছে বিখ্যাত পুতুল বার্বিকে ঘিরে। ওপেনহেইমার সিনেমাটি তৈরি হয়েছে আমেরিকান প্রমিথিউস নামে একটি বইয়ের উপর ভিত্তি করে।

image


এই দুই সিনেমা নিয়ে দর্শকদের আকর্ষণের পেছনে আরও একটি অন্যতম কারণ হলো, ওপেনহেইমারের পরিচালক ক্রিস্টোফার নোলান তার প্রায় সব সিনেমা তৈরি করেছেন ওয়ার্নার ব্রোসের প্রযোজনায়। কিন্তু টেনেট সিনেমার সময় অজ্ঞাত কোনো কারণে ওয়ার্নার ব্রোসের সাথে দ্বন্দ্ব হয় নোলানের। এরপর তিনি এই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সরে আসেন। 

এই প্রথম তিনি ইউনিভার্সাল পিকচারের প্রযোজনায় তৈরি করেন তার সিনেমা ওপেনহেইমার। আর ওপেনহেইমার মুক্তির দিনেই ওয়ার্নার ব্রোস মুক্তি দেয় তাদের বহুল আলোচিত সিনেমা বার্বি। 


একাত্তর/পিএজে/এসজে

মাত্র ১৭ দিনে সারা বিশ্বে এক বিলিয়ন ডলার আয় করেছে গ্রেটা গেরউইগের বার্বি।রোববার ওয়ার্নার ব্রোস এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বার্বির মোট ১.৩ বিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়েছে। গ্রেটা...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর