সোহানুর রহমান সোহানের সেরা পাঁচ সিনেমা

নব্বই দশকের অন্যতম আলোচিত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত সেরা ৫ সিনেমার তথ্য থাকছে প্রতিবেদনে।

কেয়ামত থেকে কেয়ামত

Keyamat-Theke-Keyamat

১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় সোহানুর রহমান সোহানের সুপারহিট সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। আর দেশের চলচ্চিত্র প্রেমীরা পেয়েছিলেন দুটি নতুন মুখ, মৌসুমী ও সালমান শাহ। বাংলাদেশি চলচ্চিত্রের একটি মাইলফলক হয়ে আছে সেই ছবি। সোহানুর রহমান সোহান মনে করতেন, ছবির গুণেই বাংলার মানুষের হৃদয়ে দাগ কেটে থাকবে ছবিটি।

বেনাম বাদশা

Benaam-Badsha

১৯৯২ সালের দারুণ ব্যবসাসফল সিনেমা ‘বেনাম বাদশা’। নির্মাতা সোহানুর রহমান সোহান এই সিনেমায় নাম ভূমিকায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে রাখেন দিতিকে। ইলিয়াস কাঞ্চনকে সম্পূর্ণ নতুন রূপে ভিন্ন গেটআপে হাজির করেন তিনি।

স্বজন

Swajan

১৯৯৬ সালে সোহানুর রহমান সোহান উপহার দিলেন আরেকটি ব্যবসাসফল সিনেমা ‘স্বজন’। তার আবিষ্কার মৌসুমী ছিলেন এই সিনেমার নায়িকা। তবে সালমান শাহ’র পরিবর্তে দেখা মেলে ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের। 

আমার ঘর আমার বেহেস্ত

Amar-Ghor-Amar-Behest

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে প্রথম রুপালি পর্দায় পা রাখেন শাকিল খান। তার নায়িকা ছিলেন পপি। সুপারহিট হয় এই এই সিনেমাও। 

অনন্ত ভালোবাসা

Ononto-Bhalobasa

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’র নির্মাতাও সোহানুর রহমান সোহান। ১৯৯৯ সালে মুক্তি পায় এই সিনেমা। এসময় ‘মাসুদ রানা’ নামটি পরিবর্তন করে সোহান নতুন নাম দেন ‘শাকিব খান’।