স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন সোহানুর রহমান সোহান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম

স্ত্রীর মৃত্যুর পরদিনই না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

বুধবার বিকেলে উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কী অদ্ভুত জীবন মৃত্যুর খেলা! স্ত্রী বিয়োগের চব্বিশ ঘণ্টা না পেরোতেই পরপারে চলে গেলেন, সবার প্রিয় পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, সোহানুর রহমান সোহান স্যার।’

সোহানুর রহমান সোহান বর্তমানে ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। 

শিবলী সাদিকের সহকারী হিসেবে ১৯৮৮ সালে সোহানুর রহমান সোহান চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালবাসা’রও পরিচালক ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহানের হাত ধরেই চলচ্চিত্রে আসেন জনপ্রিয় অভিনয় শিল্পী সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। 

আরবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে আদালত।
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।
‘তুফান’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেন নির্মাতা রায়হান রাফী। তার তৃতীয় সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। এর আগেই নতুন বার্তা রাফীকে ঘিরে।
নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’ এ যেন ঝড়-তুফান উঠেছে নেটদুনিয়ায়। এ ঝড় যেন থামতেই চাইছে না। টিজার প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমান তালে আলোচনা চলছে ‘তুফান’ নিয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর