রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে সরকারি অনুদানের দুই সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘ছায়াবৃক্ষ’। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এদিকে সরকারি অনুদানের আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে চলচ্চিত্র ছায়াবৃক্ষ। সিনেমাটির প্রধান চরিত্র চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে আছেন নায়ক নিরব।
আর এই সিনেমার মধ্যে দিয়ে প্রায় ১৫ বছর পর আবারও একসাথে অভিনয় করেছেন নিরব-অপু।
অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
অন্যদিকে কথা সাহিত্যিক ইমাদাদুল হক মিলনের প্রেম প্রণয়ের টানাপড়েন নিয়ে উপন্যাস শ্রাবণ জোৎন্সায়। এবার সেই উপন্যাসই জায়গা করে নিয়েছে সেলুলয়েডের পর্দায়।
সিনেমাটিতে চিত্রনায়িকা দীঘির বিপরীতে অভিনয় করেছেন গাজী আবদুন নূর।
সিনেমাটি দুইটি মুক্তি পেয়েছে দেশের ২৩টি প্রেক্ষাগৃহে।