দেবের সঙ্গে কি সত্যিই বড় পর্দায় জুটি বাঁধছেন সোহিনী?

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

টলিউডের সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ঘিরে টালিহাড়ের অন্দরে এখন নতুন গুঞ্জনের ডালপালা মেলছে। সম্প্রতি কালীপুজো ও দীপাবলির উদযাপনে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে তুমুল জল্পনা। সবার মনে একটাই প্রশ্ন- তবে কি খুব শিগগিরই বড় পর্দায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে সোহিনীকে? বিশেষ করে বহুল প্রতীক্ষিত ছবি ‘টনিক ২’-এ কি তাঁদের পর্দা ভাগ করতে দেখা যাবে?


জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। যেখানে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি। সেই অনুষ্ঠানেই মিডিয়ার মুখোমুখি হয়ে দেবের সঙ্গে দীপাবলি উদযাপনের ছবি ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।


বিষয়টি নিয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি না দিলেও একেবারে উড়িয়েও দেননি তিনি। রহস্য জিইয়ে রেখে সোহিনী বলেন, “আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। তারই একটা মুহূর্ত ভাগ করে নিয়েছিলাম আমার সমাজমাধ্যমের পাতায়। তার মানে এই নয় যে কাজ করছি। এরকম না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।”


পাশাপাশি দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিনেত্রী আরও যোগ করেন, যদি সত্যিই কাজ করতে পারি, খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়। তাঁর এই ঝুলিয়ে রাখা উত্তরই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, বর্তমানে কাজের ব্যস্ততার দিক থেকেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন দেব। পুজোয় মুক্তি পাওয়া ‘দেশু ৭’ ছবির সাফল্য এবং নরওয়ে ভ্রমণ শেষে এখন তিনি ব্যস্ত তার পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার পরিকল্পনা নিয়ে।


এরপরই আসবে বহুল আলোচিত প্রজেক্ট ‘টনিক ২’-এর পালা। শোনা যাচ্ছে, জন্মদিনের ছুটি কাটিয়ে আগামী নতুন বছরেই এই নতুন ছবির শুটিং শুরু করবেন দেব। আগের মতো দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জাদুকরী জুটির পাশাপাশি ‘টনিক ২’-এ নতুন কোনো চমক বা মুখ যুক্ত হয় কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

একাত্তর/এআরএস
ব্রিজিত বার্দোর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যুদ্ধ তুঙ্গে: শেষ সঙ্গীকে ‘সর্বস্বান্ত’ করার নেপথ্যে এক গোপন চিঠি!
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের আমলের এক দুর্নীতি মামলার তদন্তে নেমে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। রাজধানী বুদাপেস্টসহ দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে গভীর জঙ্গল খুঁড়ে,...
ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অনুমতি ছাড়াই তাদের ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার দায়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে...
 গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের...
ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শুরু করে পরমাণু অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক সংকট নিয়ে আগামী সপ্তাহে এক টেবিলে বসতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর