করোনা আক্রান্ত ফকির আলমগীর আইসিইউতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্ত্রী সুরাইয়া আলমগীর জানান।

সুরাইয়া আলমগীর গণমাধ্যমকে জানান, বুধবার (১৪ জুলাই) ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট 'পজিটিভ' আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

৭১ বছর বয়সী ফকির আলমগীরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী সুরাইয়া আলমগীর। 

আরও পড়ুন: নতুন অর্জনের অপেক্ষায় রেহানা মরিয়ম নূর

১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন ফকির আলমগীর। ৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন তিনি। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।


একাত্তর/আরবিএস