হবে কি মধুরেণ সমাপয়েৎ? সালে দেবুসি থিয়েটার কি উজ্জ্বল হবে 'রেহানা মরিয়ম নূরে'র নতুন অর্জনে? জানা যাবে আজ মধ্যরাতের আগেই।
রাত সাড়ে ১১টায় ঘোষণা হবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেইন রিগা বিভাগের সেরা ছবি আর পারফর্মারের নাম।
সালে দেবুসি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে যে দর্শক অভিবাদন পেয়েছিল 'টিম রেহানা মরিয়ম নূর', সেই রেশ একটুও কমেনি উৎসবের পরবর্তী আটটি দিনে।
ভ্যারাইটি, হলিউড রিপোর্টার আর স্ক্রিনের মতো বিশ্বসেরা গণমাধ্যম থেকে শুরু করে উৎসবের প্রেস জোন, সবখানেই সরব রেহানা মরিয়ম নূরের মুগ্ধতায়।
আরও পড়ুন: দুই বাংলার তারকাদের নিয়ে আসছে ‘সিনেবাজ’
পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ এরমধ্যেই যা পেয়েছেন তাতেই সন্তুষ্টির কথা জানিয়ে বলেছেন, পুরস্কার পেলে ভালো লাগবে।
আর অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলছেন, তার জানা নেই, অভিনেত্রী হিসেবে তার আর কি পাওয়ার আছে?
একাত্তর/আরবিএস
