৯ বার ওমরাহর পর অনন্ত জলিলের হজযাত্রা

প্রথম বারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত সমালোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। 

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

অনন্ত জলিল

এদিকে, ব্যবসা পরিচালনার বাইরেও সিনেমার পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন অনন্ত। বর্তমানে চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এই ‍সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর ইউরোপে শুটিং হওয়ার কথা রয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকাতেও দেখা যাবে এই নায়ককে।

অনন্ত জলিল-হজ

অনন্ত জলিলকে বলা হয় বাংলাদেশে ডিজিটাল ফিল্মের স্বপ্নদ্রষ্টা। তিনিই প্রথম ডিজিটাল সিনেমা নির্মাণ করে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। অনন্তের পথ ধরেই পরবর্তীতে অনেকেই ডিজিটাল ফরমেটে ছবি বানিয়ে প্রসংশা কুড়িয়েছেন।