ঐশ্বরিয়া রায়ের সঙ্গে দেখা হলো অনন্ত জলিলের

আপডেট : ১৮ মে ২০২২, ০৭:৫৫ পিএম

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠেছে। এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষা।  কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের ঘোষণা করেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর।

অনন্ত জলিল ও বর্ষা কান উৎসবে নিজেদের অভিনীত দুটি চলচ্চিত্রের ট্রেলার প্রদর্শন করবেন, যা আগেই জানিয়েছেন। কানের রেড কার্পেটে পা ফেলার আগেই ফটো সাংবাদিকদের আগ্রহে পড়লেন বাংলাদেশি এই তারকা দম্পতি।  

কানে এই দম্পত সময়টা যে বেশ ভালোই যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কেননা ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন যে হোটেলে উঠেছেন, সেখানে বর্ষা ও অনন্তকেও দেখা গেল। দেখা গেল অভিষেকের সঙ্গে গল্পে মত্ত অনন্ত জলিল। দূরে দাঁড়ানো ঐশ্বরিয়া। অনন্ত জলিলের ফেসবুক পেইজে দুটি ছবিতে দেখা যায় তাঁদের।

একই রেস্তোরাঁয় অভিষেক-ঐশরিয়া ও বর্ষা ও অনন্ত জলিল-বর্ষা দম্পতির দেখা হয়ে যায়। বর্ষা ছবির সঙ্গে হোটেল মার্টিনেজ-এর চেক ইন দিয়েছেন।

প্যারিসে উড়াল দেওয়ার পূর্বে ভিডিওবার্তায় ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত অভিনেতা অনন্ত বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্যা লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করবো। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ কররো। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাবো। ’

বর্ষা বলেন, ‘‘আমরা দুজনই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন। ’’


একাত্তর/এআর

অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউড পাড়ার সবচেয়ে চর্চিত এবং প্রভাবশালী দম্পতিদের তালিকা করলে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম থাকবে একেবারে প্রথম সারিতে।
বিয়ের পর থেকেই অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি আলোচনায়। বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে শুরু বিচ্ছেদের গুঞ্জন বারবার ফিরে এসেছে শিরোনাম কিংবা নেট দুনিয়ার চর্চায়। 
প্যারিসে চলতি বছরের ফ্যাশন উইক অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিটি প্রতিটি অংশগ্রহণকারীদের দিকে নজর রেখেছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াই রাই বচ্চন। শুধু তাই নয়, হেঁটেছে ফ্যাশন উইকের র‌্যাম্পেও। 
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর