তিন দশকের বেশি সময় ধলে বলিউডের পর্দা কাঁপালেও তখনই তিন খানকে একই সিনেমাতে দেখা যায়রি। দর্শকতের চাহিদা থাকলেও এনিয়ে তেমন কোন কার্যকরি উদ্যেগও চোখে পড়েনি। হ্যা!, বলিউডের তিন সেরা তারকা আমির খান, সালমান খান আর শাহরুখ খান কখনও একফ্রেমে আসেননি।
তবে, এনিয়ে কিছুদিন পরপরই গুঞ্জনের ঢানা পালা মেলে। শাহরুখ, সালমন আর আমির নাকি একই ফ্রেমে আসছেন! কিন্তু বলিউডে তিন খানের ছবি নিয়ে বিশেষ মুখ খুলছিলেন না কেউ। এবার গুঞ্জনে ইতি টেনে আমির খান স্পষ্ট জানিয়ে দিলেন, সালমন ও শাহরুখের সঙ্গে বসে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে।
সম্প্রতি দুবাইয়ের সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন আমির খান। সেখানেই তাকে এক বড় সংবর্ধনা দেয়া হয়। সে সময়ই আমির খান জানান, মাস ছয়েক আগে শাহরুখ ও সালমনের সঙ্গে আড্ডায় বসেছিলেন তিনি। আর সেই আড্ডায় এক ছবিতে কাজ করার প্রসঙ্গ তোলেন আমির।
আমির খান আরও জানান, সালমান ও শাহরুখ দু’জনেই জানিয়েছেন এমন ছবিতে তাঁরাও ভীষণ আগ্রহী যেখানে তিনজনে একসঙ্গে অভিনয় করা যাবে। আমির বলেন, আমি আশাবাদী, এই ছবি তৈরি হওয়া নিয়ে। বলা ভাল, আমরা তিনজনেই। এমন একটি গল্প-চিত্রনাট্য আসার অপেক্ষায় রয়েছি যা আমাদের তিনজনের জন্য একেবারে ঠিকঠাক। তবে কী একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে তিন খানকে?
দুবাইয়ের সেই বয়ানের পর তিন খানের ছবি আসলেই হচ্ছে কিনা, এমন জল্পনা-কল্পনার চর্চা শুরু হতে থাকে নতুন করে। নিন্দুকরা বলছিলেন, এমন কথাও আগেও শোনা গেছে। কিন্তু সেই পর্যন্তই। আসলে সব গল্প। ঠিক এমনর সময়ই ফেনবুক লাইভে এসে আমির খান আবারো বার্তা দেন ছবিটি নিয়ে।
বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তিন নিয়ে একটি ছবি তৈরির। কিন্তু কোন পরিচালকই সাহস করছিল না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ফেসবুক লাইভে এসে আমির জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন।
আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। তিনি জানিয়েছেন, আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। এমনকী, আমির ইঙ্গিত দিয়েছেন, এই ছবি হবে একেবারেই অ্যাকশনে ভরপুর। গত বছরের শেষে সালমনের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে রাতভোর জমিয়ে পার্টি করেছিলেন বলিউডের তিন খান।
তিন খানকে বলিউডের কোন ছবিতে এক সঙ্গে দেখা না গেলেও, আমির-সালমন এক সঙ্গে ছবি করেছেন। নাম আন্দাজ। তবে শাহরুখের সঙ্গে এখনও জুটি বাঁধা হয়নি তার। অন্যদিকে, করণ-অর্জুন, কুছ কুছ হোতা হ্য়ায় এবং সদ্য পাঠান এবং টাইগার থ্রিতে একসঙ্গে দেখা গেছে সালমন ও শাহরুখকে।