অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের আকাশ তখন বসন্তের আমেজে মাতোয়ারা। সেই আকাশের নীল দিগন্তে ডানা মেলল একটি হলুদ ঘুড়ি। ছাদের ওপর লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান।

এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য স্থানীয়দের মনে পড়ে গেল ‘১৯৪৭ আর্থ’ ছবির সেই জনপ্রিয় গান- ‘রুথ আ গায়ী রে...’। তবে এটি সিনেমার শুটিং নয়, বরং বাস্তবে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে বলিউডের সুপারস্টার আমির খানের এক ঘরোয়া ‘সারপ্রাইজ’ সফরের খণ্ডচিত্র।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোনো আগাম ঘোষণা বা প্রটোকল ছাড়াই জিয়াগঞ্জের অরিজিৎ সিংয়ের বাড়ির গলিতে দেখা যায় আমির খানকে।

বম্বার জ্যাকেট আর জলপাই রঙের ট্রাউজারে আমিরকে দেখে প্রথমে চমকে যান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে সেই খবর আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অরিজিতের বাড়ির সামনে জনস্রোত তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করতে হয় স্থানীয় পুলিশ বাহিনী।

আমির খানের এই আচমকা সফর ঘিরে বিনোদন জগতে জল্পনা এখন তুঙ্গে। সূত্রের খবর, সম্প্রতি অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের খবর শোনার পর আমির নিজেই উদ্যোগী হয়ে তাকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতে এসেছেন।

আমিরের বিশ্বাস, সংগীত জগতে অরিজিতের প্রয়োজন ফুরিয়ে যায়নি। অন্যদিকে, অনেকে মনে করছেন আমিরের পরবর্তী বিগ-বাজেট প্রজেক্টে অরিজিতের কাজের বিষয়েও এই দীর্ঘ আলোচনা হতে পারে।

জিয়াগঞ্জের মেজাজে আমির নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছিলেন। দুপুরে অরিজিতের বাড়িতে পাত পেড়ে খেয়েছেন নিপাট বাঙালি খাবার।

মেনুতে ছিল বাসমতি ভাত, বাটার নান, চিকেন কষা, মাটন কষা, মিক্সড ভেজ ও পনির বাটার মশলা। বিকেলের পড়ন্ত রোদে ছাদে ঘুড়ি ওড়ানোর পর সন্ধ্যার সময় অরিজিতের স্টুডিওতে দুই তারকার দীর্ঘ আড্ডা জমে ওঠে। গভীর রাতে আমির বহরমপুরের একটি হোটেলে বিশ্রামের জন্য চলে যান।

বর্তমানে অরিজিৎ সিং কেবল গায়ক হিসেবে নয়, চলচ্চিত্র পরিচালনার কাজেও মনোনিবেশ করেছেন। এর মাঝে আমিরের মতো একজন সংবেদনশীল অভিনেতার সফর কি নতুন কোনো সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে? দুই তারকাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, জিয়াগঞ্জের এই মিলনমেলা বলিউডের জন্য বড় কোনো চমক বয়ে আনতে পারে বলেই মনে করছে ভক্তকুল।

একাত্তর/আরএ
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই আলোচনার কেন্দ্রে থাকেন আমির খান। সম্প্রতি বান্ধবী গৌরী স্প্র্যাটকে জনসমক্ষে আনার পর থেকে তা আরও বেড়েছে। প্রকাশ্যে হাত ধরে হাঁটা থেকে শুরু করে সম্পর্কের আনুষ্ঠানিক...
তিন দশকের বেশি সময় ধলে বলিউডের পর্দা কাঁপালেও তখনই তিন খানকে একই সিনেমাতে দেখা যায়রি।  দর্শকতের চাহিদা থাকলেও এনিয়ে তেমন কোন কার্যকরি উদ্যেগও চোখে পড়েনি।  হ্যা!, বলিউডের তিন সেরা তারকা আমির খান,...
সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ এখন তুঙ্গে। ঈদের অন্যান্য সিনেমার মধ্যে ‘তুফান’ মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে। ইতোমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর