ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনীতে নোরার 'ডাবল ধামাকাট'

বিশ্বকাপের মঞ্চে আবারও আগুন ঝরাতে আসছেন বলিউডের ‘দিলবার গার্ল’ নোরা ফাতেহি। তবে এবার কেবল নাচ নয়, কন্ঠের জাদুতেও মাতাবেন দর্শকদের। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি গানও গাইবেন এই গ্লোবাল আইকন। আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য জমকালো আসরে নোরার এই উপস্থিতি তাঁর ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করল।

Nora Fatehi
টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সাথে মঞ্চ শেয়ার করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং জেসি রেয়েজের মতো বিশ্বখ্যাত তারকারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার, লিসা এবং টিলার মতো মিউজিক আইকনরা থাকলেও, নোরার পারফরম্যান্স নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে এবার তিনি গায়িকা এবং পারফর্মার, এই দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, যা তাঁকে একজন বহুমুখী গ্লোবাল এন্টারটেইনার হিসেবে প্রতিষ্ঠিত করল।

Nora Fatehi
২০২২ কাতার বিশ্বকাপে নোরার সেই স্মরণীয় পারফরম্যান্সের কথা কারোরই ভোলার কথা নয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবং বিশ্বজুড়ে তাঁর ক্রমবর্ধমান চাহিদার কারণেই ফিফা আবারও তাঁকে বিশ্বমঞ্চে আমন্ত্রণ জানিয়েছে। নাচ, গান এবং স্টেজ স্পেক্টাকলের এক অনন্য মিশেল নিয়ে নোরা আবারও প্রমাণ করতে চলেছেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা পারফর্মার। শুধু ফুটবল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরগুলোতেও নোরার উপস্থিতি বারবার দর্শকদের মুগ্ধ করেছে।

Nora Fatehi
বিশ্বকাপের প্রস্তুতির মাঝে ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েচেন নোরা। শনিবার মুক্তি পেয়েছে তাঁর নতুন আই-পপ ট্র্যাক ‘বডি রোল’, যেখানে তাঁর সাথে দেখা গেছে হানি সিং-কে। এই গানটি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই ব্যাপক হাইপ তৈরি হয়েছে। বিশ্বকাপের মঞ্চ আর হানি সিংয়ের সাথে নতুন গান, সব মিলিয়ে নোরার জয়যাত্রা এখন আকাশচুম্বী।

Nora Fatehi
টরন্টোর বিএমও ফিল্ডে যখন বিশ্বের কোটি কোটি মানুষের নজর থাকবে, তখন নোরা ফাতেহি তাঁর সিগনেচার এনার্জি নিয়ে মাঠে নামবেন। নোরার এই গ্লোবাল জার্নি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক বিনোদন জগতে দক্ষিণ এশীয় ও মরক্কান সংস্কৃতির এক শক্তিশালী প্রতিনিধিত্ব। এখন দেখার বিষয়, ১২ জুন টরন্টোর মাটিতে নোরা ফাতেহি তাঁর নাচের মুদ্রা আর সুরের জাদুতে ফুটবল বিশ্বকে কতটা মাতিয়ে রাখতে পারেন।