দীপিকা ছাড়াই ফিরছে ‘কল্কি ২৮৯৮ এডি’

ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন অভিনয়শিল্পীকে যুক্ত করা হচ্ছে না বলে সোজা জানিয়ে দিয়েছেন তিনি।

Deepika Padukone 03
'ভ্যারাইটি ইন্ডিয়া'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাগ অশ্বিন স্পষ্ট করেন, প্রথম পর্বে ইতিমধ্যেই বহু ভারী চরিত্র উপস্থিত রয়েছে এবং সেই পুরোনো তারকাদের নিয়েই মূল গল্পের ধারাবাহিকতা বজায় রেখে আগানো হবে। তবে এই ঘোষণার পর টলিপাড়া ও বলিউডে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, প্রথম পর্বে মূল কেন্দ্রীয় চরিত্র 'সুমতি'র ভূমিকায় অভিনয় করা দীপিকা পাডুকোনের স্থান কে নেবেন? আর নির্মাতাদের ইঙ্গিত অনুযায়ী, সেই উত্তর হচ্ছে- কেউই নয়!

Deepika Padukone 02
মূলত প্রথম পর্বের পুরো কাহিনি দীপিকার চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হলেও, সিক্যুয়েলের কাজ শুরুর ঠিক মুখে প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে দীপিকার সাথে পথচলা শেষের কথা জানায়। কাজ করার শর্ত, ২৫ শতাংশ অতিরিক্ত পারিশ্রমিক দাবি নাকি চরিত্র ছোট করে দেয়ার কারণে এই বিচ্ছেদ, তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও দীপিকা নিজে জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি আর ৫০০-৬০০ কোটির সিনেমার মোহ না রেখে নিজের আত্মতুষ্টিকে প্রাধান্য দিচ্ছেন। দ্বিতীয় কন্যা সন্তানের মা দীপিকা শাহরুখ খানের ‘কিং’ এবং অল্লু অর্জুনের ‘রাকা’ ছবি নিয়ে পরবর্তী মিশনে নামছেন।

Deepika Padukone 01
অন্যদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের শুটিংয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেছে জোরকদমে। পরিচালক নাগ অশ্বিন জানান, অমিতাভ বচ্চন ও কমল হাসানের একাধিক দৃশ্য ইতিমধ্যেই ধারণ করা হয়েছে, যা গত ফেব্রুয়ারি মাসে শুট করেন দুই কিংবদন্তি। প্রবাসের অন্যান্য ছবির ব্যস্ততার কারণে মূল শুটিং কিছুটা থমকে থাকলেও অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পুরো কাস্টকে নিয়ে পুরোদমে ক্যাফেইনে ভরপুর অ্যাকশন শুটিং শুরু হতে চলেছে। সব ঠিক থাকলে ২০২৮ সালেই রূপালী পর্দায় আছড়ে পড়বে বিশ্বব্যাপী ১,১০০ কোটি টাকা আয় করা এই মহাকাব্যিক ব্লকব্লাস্টারের নতুন পর্ব!