অমিতাভ ও অভিষেককে হত্যায় ২০০ কিলার প্রস্তুত!

গ্যাংস্টার গোল্ডি ডিলনের হুমকি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ কাটতে না কাটতেই এল এই চাঞ্চল্যকর হুমকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে গ্যাংস্টার সরাসরি বচ্চন পরিবারকে টার্গেট করার ঘোষণা দিয়ে জানিয়েছে, যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করা হোক না কেন, তাদের মৃত্যু ঠেকানো যাবে না।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই হুমকি বার্তায় গ্যাংস্টার গোল্ডি ডিলন দাবি করেছে, দিল্লি পুলিশ স্পেশাল সেল সম্প্রতি যে দুই শুটারকে গ্রেফতার করেছে, তাতে তাদের মূল পরিকল্পনায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি। উল্টো দাবি করা হয়েছে, মুম্বাইতে তাদের দুই শতাধিক সহযোগী অত্যন্ত সক্রিয় ও প্রস্তুত রয়েছে।


১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে পোস্টে বলা হয়েছে, যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কাউকেই ক্ষমা করা হবে না।

বিশেষ করে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে হুমকি দিয়ে বলা হয়েছে, “যত খুশি বুলেটপ্রুফ কেবিন বানিয়ে নিক না কেন, তাদের গুলি করে মারা হবেই। যদিও এই সোশ্যাল মিডিয়া পোস্টের সত্যতা এবং এর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত শনিবার দিল্লি পুলিশ স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত দুই শুটারকে গ্রেফতার করে। ধৃতরা হলো- পাঞ্জাবের জলন্ধরের বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তরণ তরণের দীপক সিং ওরফে দীপ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই ব্যক্তি মুম্বাইতে অমিতাভ বচ্চনের বিখ্যাত বাসভবন ‘জলসা’-র বাইরে অতর্কিত হামলা চালানোর একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল।


গত এক মাস ধরেই অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাড়িটিকে ঘিরে একের পর এক হুমকি ধামকি আসছে। এর আগে জলসাকে উড়িয়ে দেওয়ার অভিযোগে তিনটি পৃথক বোমাতঙ্ক ছড়ানোর ইমেলও এসেছিল। এসব ঘটনার জেরে বিগ বি-র নিরাপত্তাব্যবস্থা একেবারে নিশ্ছিদ্র করা হয়েছে।

যার প্রমাণ মিলেছিল গত ১ নভেম্বর। প্রতি রবিবারের মতো সেদিনও বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন অমিতাভ বচ্চন। তবে প্রথা ভেঙে এ বার তাঁকে চাকার ওপর থাকা সাধারণ বেদির পরিবর্তে তিন দিক থেকে বুলেটপ্রুফ কাচে ঘেরা এক বিশেষ সুরক্ষাবলয়ের আড়ালে দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানাতে দেখা যায়। গ্যাংস্টারের এমন লাগাতার হুমকির পর বলিপাড়ায় এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

একাত্তর/এআরএস
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিখ্যাত বাংলো ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু পর্দার আড়ালের এই রাজকীয় প্রাসাদের অন্দরমহলে যে সম্পত্তির মালিকানা...
বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক এখন ভারতীয় চলচ্চিত্রের সাফল্যের অন্যতম প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন ভাষা ও ইন্ডাস্ট্রির সিনেমাগুলো এখন রেকর্ড কম সময়ে এই...
ভারতে যখন রণবীর কাপুরের রামায়ন একের পর এক ইতিহাস গড়ছে, তখন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সনির অ্যানিমেটেড পৌরাণিক অ্যাডভেঞ্চার ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। সব...
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে মারধর, অকথ্য ভাষায় গালাগালি ও ‘হত্যার হুমকি’ দেয়ার গুরুতর অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (আসল নাম শামসুন্নাহার স্মৃতি। আইনি নোটিশ পাঠানো...
পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক...
যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ...
ইকুয়েডরে মার্কিন সামরিক ঘাঁটি থাকার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গুয়াইয়াকিল বন্দরের কাছে তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও যুদ্ধবিমানের অস্বাভাবিক...
বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর