সাহরি ও ইফতারে যে খাবার পছন্দ করেন পরীমনি

রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ করেন না তিনি।

সাহরির খাবার নিয়ে পরীমনি জানান, খুব সাধারণ খাবারেই তাঁর তৃপ্তি। তাঁর সেহরির তালিকায় সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ-কলা-ভাত। এছাড়া দুধের তৈরি যেকোনো খাবার, বিশেষ করে পায়েস তাঁর অত্যন্ত প্রিয়।

Porimoni
ইফতারের ক্ষেত্রেও তিনি বেশ স্বাস্থ্য সচেতন। চিরাচরিত ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার তিনি খুব একটা পছন্দ করেন না। বরং শরবত আর খেজুর দিয়েই নিজের ইফতার সারতে বেশি পছন্দ করেন। তবে নিজের জন্য সাদামাটা ইফতার করলেও অন্যদের জন্য ইফতারের বড় আয়োজন করতে তিনি দারুণ ভালোবাসেন।

আলাপচারিতার এক পর্যায়ে অভিনেত্রী শোনালেন এক মজার পুরোনো স্মৃতি। একবার শুটিংয়ের ব্যস্ততায় তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি রোজা রেখেছেন।

কাজের চাপে অবচেতন মনেই সবার সামনে গ্লাসভর্তি পানি খেয়ে ফেলেছিলেন তিনি। পরে যখন রোজা থাকার কথা মনে পড়ে, তখন নিজের এই কাণ্ড দেখে নিজেই হেসেছিলেন বলে জানান তিনি।

Porimoni
পর্দার ব্যস্ততা নিয়েও সুখবর দিয়েছেন এই নায়িকা। খুব শিগগিরই চিত্রনায়ক নীরবের বিপরীতে ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। এছাড়া সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে সাইমন সাদিকের বিপরীতে তাঁর নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

গ্ল্যামার জগতের তারকা হলেও রোজা পালনে পরীমনির এমন সাধারণ জীবনযাপন তাঁর ভক্তদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি ও আসন্ন ঈদের ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।