হঠাৎ করে কেন ক্ষোভে ফুঁসছেন পরীমনি?

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

দুই সন্তানের জননী ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বরাবরই সামাজিক নানা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক পুরুষ শিক্ষক ও এক নারী শিক্ষকের হাতে এক শিশুর নির্মম নির্যাতনের ভিডিও দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে। এখন আমার পাগল পাগল লাগতাছে ভাই। আল্লাহ!

একজন মা হিসেবে এই অমানবিক দৃশ্য দেখে নিজের মানসিক যন্ত্রণার কথা এভাবেই প্রকাশ করেছেন তিনি। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আর পরীমনির এই সরাসরি প্রতিবাদ সেই ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

শুধু শিশু নির্যাতনই নয়, যারা অন্যের বয়স বা ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যেও এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।

নেতিবাচক মানসিকতার মানুষদের করুণা না করে বরং নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, মনের কুৎসিত দিয়ে যারা সুন্দর দেখতে পায় না, তাদের ব্যর্থতা নিয়ে তিনি ভাবিত নন। পোস্টের শেষে তিনি দৃঢ়ভাবে লেখেন, ‘আমি একটা পরী’।

ব্যক্তিগত জীবন আর প্রতিবাদের পাশাপাশি ক্যারিয়ারেও বেশ ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘শাস্তি’ শিরোনামের একটি নতুন সিনেমায়। লিসা গাজীর পরিচালনায় এই ছবিতে দর্শক তাকে প্রথমবারের মতো দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখবেন।

এআরএস
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর