কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা ব্লকবাস্টার 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' মুক্তির ঠিক সাত বছর পর, ২৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটি আবার প্রেক্ষাগৃহে ফিরে এসেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম নামে। তবে শুধু পুরোনো স্মৃতি রোমান্থনই নয়, আগামী ১৮ ডিসেম্বরের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এর সাথে কাহিনীর সরাসরি যোগসূত্র ঘটাতে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে কয়েকটি নতুন ও শিহরণ জাগানো দৃশ্য!
সমালোচকদের মতে, মাত্র কয়েক মিনিটের এই বাড়তি ফুটেজ মূল ‘এন্ডগেম’-এর আবেগঘন আবেদনকে বদলে না দিলেও, আগামীতে ডক্টর ডুমের তাণ্ডব দেখার জন্য সিনেমাটি এক মাস্টারপিস ভিত্তি তৈরি করেছে। বর্ধিত এই অংশে যুক্ত করা হয়েছে টম হিডেলস্টনের ‘লোকি’ এর সাথে স্টিভ রজার্স ও পেগি কার্টারের নতুন রোমাঞ্চকর দৃশ্য। একই সাথে রয়েছে মার্ক রাফালোর 'ব্রুস ব্যানার'-এর সাথে রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডক্টর ডুম’-এর গোপন মোলাকাত এবং ‘টিভিএ’-র বহুমাত্রিক মহাবিশ্ব ও ইনকার্শনের এক রহস্যময় গল্প। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ছবিটিতে ডক্টর ডুমকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা আয়রন ম্যান হিসেবে টনি স্টার্কের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও টিকিট কাউন্টারে মার্ভেল ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো! রটেন টমেটোজে ভক্তরা লিখছেন, অতিরিক্ত দৃশ্যগুলো খুব বেশি বড় না হলেও প্রেক্ষাগৃহে গিয়ে আবার ‘এন্ডগেম’ দেখা এবং ডক্টর ডুমের আগমনীর বার্তা সরাসরি উপভোগ করা এক পরম আনন্দ। ‘কমিকবুক.কম’ বা ‘ন্যাশনাল’ এর মতো আন্তর্জাতিক রিভিউ মাধ্যমগুলোও মানছে, নতুন মার্ভেল সাম্রাজ্যের ট্রানজিশন বা গল্প বদলের এই জাদুকরী চাল মার্ভেলপ্রেমীদের উন্মাদনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে!
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস