দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এদের মধ্যে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৭৮ জন ভর্তি হয়েছেন।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি এক হাজার আটজন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৯২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৯২৪ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের।
আরও পড়ুন: নিখোঁজের ৩২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
একাত্তর/এসজে