ডেঙ্গুতে একদিনে আট মৃত্যু, হাসপাতালে ১১৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫০। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৩৪ জন। এ পর্যন্ত ৭১ হাজার ৫৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৩ এবং দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, সিলেট ২ এবং রংপুর বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ৯৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন।

গত দুই নভেম্বর ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ।